সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে ‘সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন’-এর আহ্বায়ক কমিটি। গতকাল সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে আহ্বায়ক, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সদস্য সচিব করা হয়।
এ ছাড়াও ইঙ্গিত প্রতিদিনের সম্পাদক আফজালী রহমান, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ইকবাল মুন্না, দৈনিক কালবেলা প্রতিনিধি মিনহাজ উদ্দিন, বিজয় টিভি ও ভোরের ডাক প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জিয়াবুল হককে সদস্য করা হয়। সভায় আগামী ৯০ দিনের জন্য উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন