বান্দরবানে পাঁচটি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফন্ট সাইজ:

বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে ৫টি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের। আদালত ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, বান্দরবান জেলার ৫টি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসনসহ সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। যার মধ্যে ৪২টি ইটভাটা বর্তমানে সচল রয়েছে। ইতিমধ্যে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও আইনের পদক্ষেপ নেয়া হলেও এসব অবৈধ ইটভাটাকে বন্ধ করা যায়নি।
এদিকে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে ৮টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারমধ্যে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত। ইটভাটার মালিকরা হলো- থানচি উপজেলার গঝই ভাটা মালিক যুবলীগ নেতা আনিসুর রহমান সুজন, আলীকদম উপজেলার অইগ ইটভাটা মালিক আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন ও এখলাচুর রহমান, টইগ ইটভাটা মালিক আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, ঋইগ ইটভাটা মালিক আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর ভাই শওকত তালুকদার এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ইইগ ইটভাটা মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর, ফরিদ আহমদ।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অবৈধ ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন