পাবনার চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে ইদ্রিস আলী (৫৬) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। এদিকে, বাবাকে হত্যার অভিযোগ এনে থানায় একটি অভিযোগ দিয়েছেন নিহত ইদ্রিস আলীর ছেলে এনামুল হক। পুলিশ লাশ উদ্ধার করে রোববার ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
এনামুল হক বলেন, কিছুদিন ধরে নওশের আলী ও মনোয়ার হোসেন মাস্টার নামের প্রতিবেশী দুই ব্যক্তির গরু মারা যাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে ইদ্রিস আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তারা। শনিবার সন্ধ্যায় ইফতারি শেষ করে বাড়ির অদূরে একটি চা-স্টলে চা খেতে যান ইদ্রিস আলী। চা খেয়ে বাড়ি ফেরার পথে নওশের আলী ও মনোয়ার মাস্টারের সঙ্গে ইদ্রিস আলীর কথাকাটাাকটি হয়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যান অভিযুক্ত দু’জন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ূন কবির জানান, ইদ্রিস আলী নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি হত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে। সেই মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
চাটমোহরে পূর্ব শত্রুতার জেরে হত্যার অভিযোগ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
