ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা

ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা

ফন্ট সাইজ:

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই এ হামলা চালানো হলো। এদিকে, ইরানে হামলা শুরু হওয়ার পর থেকেই এ নিয়ে মুখ খুলেছেন হলিউড তারকারা। অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। সংগীতশিল্পী জ্যাক হোয়াইট সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে বলেন, একজন প্রেসিডেন্ট যখন যুদ্ধ ঘোষণা করেন, তখন সেই পদ্ধতি ও বক্তব্য অত্যন্ত সমালোচনাযোগ্য। ট্রাম্প কর্তৃক প্রস্তাবিত একটি নতুন আন্তর্জাতিক উদ্যোগ গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত ‘বোর্ড অব পিস’ উদ্যোগ নিয়েও মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করেন তিনি। অভিনেতা মার্ক রাফালো ট্রাম্পের কট্টর সমালোচক। তিনি মন্তব্য করেন যে, কিছু কৌশল কিংবা নীতি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এমনকি সেই প্রক্রিয়ায় কিছু ব্যক্তিকে যুক্ত করা হয়েছে, যাতে যুদ্ধকে এগিয়ে নেয়া যায়। আরেক অভিনেতা জন কুসাক লিখেছেন, এই যুদ্ধ শুরু করা সরকারের মনোযোগ অন্য বিষয়ের থেকে সরাতে সাহায্য করছে। অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, এটা সত্যিই ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন