‘আইনশৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে হবে’

ফন্ট সাইজ:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মাগুরার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। এখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ সভাপতিত্ব করেন। সভায় প্রধান হিসেবে উপস্থিত থেকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। এ ছাড়া মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. শামীম কবীরসহ জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ভূমিকা আরও জোরদার করা, উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন নিতাই রায় চৌধুরী। তার নেতৃত্বে মাগুরার উন্নয়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন