সিলেট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী রোববার সিটি করপোরেশনের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। সকাল ৯টায় তিনি প্রথমে সিটি করপোরেশনের পরিবহন শাখা এবং পরে বর্জ্য ব্যবস্থাপনা শাখা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি অফিস কর্মচঞ্চল দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেয়া হয়। তাই জনগণের টাকার যাতে সদ্ব্যবহার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি নিয়ম মেনে অবশ্যই যথাসময়ে অফিসে আসতে হবে। নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না। সরকারি সব নির্দেশনা যথাযথভাবে পালন করে সিলেট সিটি করপোরেশন এলাকার সব নাগরিকের সেবা নিশ্চিত করতে হবে। কোনো নাগরিককে হয়রানি করা যাবে না। এদিকে, দুপুরে সিসিক প্রশাসক নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি গুণগত মান শতভাগ ঠিক রেখে যত দ্রুত সম্ভব উন্নয়ন কাজ সম্পন্ন করতে কর্মকর্তা ও ঠিকাদারদের নির্দেশ দেন।
সিলেট নগরে উন্নয়ন কাজ পরিদর্শন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
