সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে ডাকাতি, গ্রেপ্তার ৭

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটায় অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে সংঘটিত ডাকাতি, হামলা ও ভাঙচুরের ঘটনায় এজাহারভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি দুষ্কৃতকারী দল বৃহস্পতিবার গভীর রাতে কারখানায় অতর্কিত হামলা চালিয়ে লুটপাটের চেষ্টা ও ব্যাপক ভাঙচুর করে। কর্তৃপক্ষ মামলা দায়ের করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. জামাল (৩৮), রমজান আলী ওরফে মান্না (২৮), মো. রনি (২০), মো. এছহাক (৪৮), আরশাদুর রহমান ওরফে মিজান (২০), মো. আলাউদ্দিন (৪৮) ও মো. খোকন (৩০)। তাদের সবার বাড়ি সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায়। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন