জুনেই আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফন

ইরানি মিডিয়ার খবর

জুনেই আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফন

ফন্ট সাইজ:

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন চলতি মাসেই অনুষ্ঠিত হতে পারে। একাধিক ইরানি মিডিয়া এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা। তবে আয়াতুল্লাহ খামেনির নিহতের কয়েক মাস পেরিয়ে গেলেও তার দাফন সম্পন্ন হয়নি।
আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর গত মার্চে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে মোজতবা খামেনি। দেশটির আয়োজকরা জানিয়েছেন, ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাসের দশম দিনের পর আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন হবে, এটি চলতি জুন মাসের ২৫ বা ২৬ তারিখ হতে পারে।

এর আগে ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, আয়াতুল্লাহ খামেনির জানাজা তেহরান, কোম এবং এরপর উত্তর-পূর্ব ইরানের মাশহাদে অনুষ্ঠিত হবে। মাশহাদে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করারও কথা রয়েছে। এটি তার জন্মস্থান।
যুদ্ধকালীন সময়ে নিরাপত্তা উদ্বেগের কারণে আয়াতুল্লাহ খামেনির দাফন পরিকল্পনা বারবার স্থগিত করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন