তেহরানে আইআরজিসির ‘রহস্যময়’ প্রধান ভাহিদি নিহত?

তেহরানে আইআরজিসির ‘রহস্যময়’ প্রধান ভাহিদি নিহত?

ফন্ট সাইজ:

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কট্টরপন্থী জেনারেল আহমেদ ভাহিদি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে জল্পনা চাউর হয়েছে। বিভিন্ন অসমর্থিত প্রতিবেদনের বরাতে মঙ্গলবার (৯ জুন) এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

রিপোর্টে বলা হয়েছে, আহমেদ ভাহিদির নিহতের খবরের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরানি কর্তৃপক্ষও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সম্প্রতি ইসরাইলি বিমান হামলায় তেহরানে আহমেদ ভাহিদি নিহত হয়েছেন। এমন খবর চাউর হওয়ার পর ইরানের সামরিক নেতৃত্ব নিয়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ পায়নি এবং এর আগেও ইরানের এই প্রভাবশালী কর্মকর্তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল।

আহমেদ ভাহিদি আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্বে আছেন। দেশটির সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারণে তার ব্যাপক প্রভাব রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সম্ভাব্য অবসানের আলোচনায় ইরানের কঠোর অবস্থান প্রণয়নে আহমেদ ভাহিদি একজন প্রধান খেলোয়াড়। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ প্রভাবশালী মহলের অংশ। এই অংশ দেশটির সামরিক ও কৌশলগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে আহমেদ ভাহিদির মৃত্যুর গুঞ্জনে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, যদি আহমেদ ভাহিদির নিহতের খবর সত্য হয় তাহলে এটি ইরানের নিরাপত্তা কাঠামোর জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন