মেসির খেলা নিয়ে যা জানা গেল

প্রস্তুতি ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

মেসির খেলা নিয়ে যা জানা গেল

ফন্ট সাইজ:

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে আগামীকাল সকাল ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা। আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে হতে যাওয়া এ ম্যাচে খেলবেন লিওনেল মেসি। তবে মেসিকে পুরো সময় খেলাবেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘মেসি খেলবেন, তবে কত মিনিট খেলবেন তা আমি জানি না। অনুশীলনে তার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেবো। তবে তিনি খেলবেন।’

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত ৬ই জুন টেক্সাসের কলেজ স্টেশনে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি মেসি। সেই ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেয়ার আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির শেষ এমএলএস ম্যাচে ৭৩তম মিনিটে মাঠ থেকে উঠে আসেন মেসি।

মাঠের বাইরে থাকা আরো তিন খেলোয়াড়Ñনিকো পাজ, নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্তিয়েল আগামীকালের ম্যাচের জন্য ফিট রয়েছেন। স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের গোড়ালির চোটের উন্নতি হয়েছে। মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস কয়েক দিনের মধ্যে দলে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন স্কালোনি। তবে কাফ মাসেলের (পায়ের পেশি) ইনজুরির কারণে ক্যাম্প ছাড়ায় পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। স্কালোনি জানান, আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন