মৌলভীবাজার আইনজীবী বারে হামলা,আহত-২

মৌলভীবাজার আইনজীবী বারে হামলা,আহত-২

ফন্ট সাইজ:

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে ভেতর হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় আইনজীবী,বিচারপ্রার্থী জনগণসহ সর্বশ্রেণি পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
জেলা প্রশাসকের কার্যালয়,পুলিশ সুপারের কার্যালয় ও আদালত পাড়া এলাকায় এমন সন্ত্রাসী কার্যক্রলাপের তীব্র নিন্দা ও চিহ্নিতদের দ্রুত গ্রেফতার করে আইনী পদক্ষেপের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচেছন। হামলাকারীদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী রয়েছেন। যারা জামিনে বেরিয়ে এসে প্রতিপক্ষকে জনসম্মুখে প্রাণে হত্যার উদ্দেশ্যে পুর্বপরিকল্পীত এই আক্রমণ চালায় বলে অভিযোগ উঠেছে। জানা যায় সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনে এ ঘটনা ঘটে।

জায়গাসংক্রান্ত বিরোধ চলছে সদর উপজেলার কনপুর ইউনিয়নের হরিদত্ত গ্রামের আব্দুল বশির খানের ছেলে জসিম উদ্দিন খান (৪৭) ও মৃত আব্দুল মছব্বির খানের ছেলে জমসেদ খান (৫৫) এর পরিবারের মধ্যে। এই বিরোধ নিয়ে তাদের মধ্যে একাধিক ঝগড়া হয়। এ নিয়ে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খানসহ সাতজনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি করা হয়,পুলিশ সুপার বরাবর স্মারকলিপিও দেওয়া হলেও কোনো প্রতিকার হয়নি বলে অভিযোগ জসিম উদ্দিন খানসহ ভুক্তভোগীদের। জানা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে জেলা আইনজীবী ভবনের ভেতরে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আসামী জমসেদ খান (৫৫), সাকের খান (২৫) ও তারেক খান (৩০),জুনেল মিয়া (৩০)সহ আরও ৫-৬ আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে সুজন খান,হেলাল খানসহ অন্যাদের ওপর হামলা করে। হামলায় সুজন খান গুরুতর আহত হন। ¯’ানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জসিম উদ্দিন খান জানান আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার হামলা মামলার আসামী সদ্য জামিনে কারাগার থেকে বের হওয়া ফ্যাসিস্টদের দোসর জমসেদ খান ও সাকের খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হন। তার মধ্যে গুরুতর আহত হয়েছেন সুজন খান (৫০)। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। এই ঘটনায় তিনি বাদী হয়ে জমসেদ খান,সাকের খান,তারেক খান,জুনেল মিয়া এই ৪ জন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেছেন। এদিকে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: জয়নুল হক গণমাধ্যমে প্রেরিত লিখিত প্রতিবাদ লিপিতে জানান সোমবার দেশীয় অস্ত্র নিয়ে কতিপয় সন্ত্রাসী সমিতর ১নং বার ভবনে প্রবেশ করে বিচার প্রার্থী মৌলভীবাজার সদর উপজেলার হরিদত্ত গ্রামের জনৈক জসিম খানেসহ অন্যান্যদের উপর উপর্যপুরি হামলা চালায় ও হাতে থাকা অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বও জখম করে পালিয়ে যায়। এমন সন্ত্রাসী কর্মকান্ডে বিচারপ্রার্থী জনগণসহ আইনজীবীরা হতবিহবল। এমন সন্ত্রাসী কর্মকান্ডে নিরাপত্তহীনতায় আইনজীবী সমিতির সদস্যগণসহ জনমনে উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। এই সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যব¯’া নেওয়ার জোর দাবি জানান।

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন