নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও যুবদল নেতা মো. মাসুম নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে জালকুড়ি দশ পাইপ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান জানান, সন্ধ্যা ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
