টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের সখিপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপভ্যানের ধাক্কায় পিকআপের চালকসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের আরও একজন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে সখিপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপচালক জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), হেলপার নওগার পত্নীতলার পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোণার কেন্দুয়ার এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলার সেলিমের ছেলে সুমন (২৬)। এ ছাড়া আহত হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইলের লক্ষ্মীন্দর এলাকার আফসার আলী মণ্ডলের ছেলে জহিরুল ইসলাম (৪০)। স্থানীয়রা জানান, বাঁশবোঝাই ট্রাকটি ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিল।

এ সময় ঢাকাগামী মুরগিবোঝাই পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের ৪ জন নিহত হয়। আহত হয় ১ জন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। সখিপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন