কেরানীগঞ্জে সচেতনতা বিষয়ক সভা

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে নারী-শিশুদের ওপর নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-৩ আসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসন ১১-এর সংসদ সদস্য এডভোকেট নিপুণ রায় চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু নির্যাতন দর্শন ও হত্যার দায় আমাদের সবাইকে নিতে হবে। ভবিষ্যতে যেন শিশু নির্যাতন ও ধর্ষণ না হয় সেই লক্ষ্যে আমাদের সমাজে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ সার্কেল ও সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এ ছাড়া মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদেদ আলী বাবু, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ থানার পুলিশ কর্মকর্তারাও বক্তব্য রাখেন। পুলিশ কর্মকর্তারা বলেন, মাদক থেকেই সমাজে অনৈতিক কার্যক্রম সৃষ্টি হচ্ছে। প্রশাসনের পাশাপাশি ঘর থেকে আমাদের শিশুদের মাদক থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন