বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকার পাতারহাট বন্দরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা ফুটপাথ উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সকাল ১১টায় এই অভিযান পরিচালনা করে। ভাসমান ব্যবসায়ীরা প্রধান সড়ক ও ফুটপাথ দখল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।
জনস্বার্থে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
