মানসিক ভারসাম্যহীন মেয়ের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের হরিরামপুরে রেজিয়া বেগম (৯৮) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃদ্ধার মেয়ে রোকেয়া বেগম (৬৫)’র বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া ওই গ্রামের মৃত ছোবাহান মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত রেজিয়ার চার ছেলে ও তিন মেয়ে। এর মধ্যে অভিযুক্ত মেয়ে রোকেয়া মানসিক ভারসাম্যহীন। তার স্বামীও মারা গেছে। তিনি মায়ের বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সকালে ধারালো দা দিয়ে তিনি মায়ের মাথায় কুপিয়ে তাকে হত্যা করেন।

হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এ ঘটনায় নিহত বৃদ্ধার মেয়েকে হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন