টালিউডে দীর্ঘদিন ধরে ক্ষমতা ও সিন্ডিকেট সংস্কৃতির অভিযোগ থাকলেও তা খুব কমই প্রকাশ্যে এসেছে। এবার এ বিষয়ে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস ও ইন্ডাস্ট্রির প্রভাবশালী কিছু ব্যক্তির কারণে গত এক দশক ধরে তাকে কার্যত কাজের বাইরে রাখা হয়েছিল। শ্রীলেখার ভাষ্য, গত দশ বছর ধরে আমাকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল।
