আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মাণ করেছেন ‘অ্যানি’। নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। এদিকে সোমবার রাতে এসেছে সিরিজটির ট্রেলার। বরাবরের মতো পরিচালনার পাশাপাশি ‘অ্যানি’র ভাবনা ও চিত্রনাট্য করেছেন সাদ। ‘অ্যানি’ ডিস্টোপিয়া ঘরানার সিরিজ। ‘হেইট প্যান্ডেমিক’-এর মধ্যেই এক রাতে অ্যানির ওপর নৃশংস হামলা চালায় এক মুখোশধারী। অ্যানিকে চিরতরে বদলে দেয় এই সহিংসতা। চমকে ভরা এই ট্রেলার বেশ রহস্যের জানানও দিয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা প্রমুখ।
চমকে ভরা ‘অ্যানি’র ট্রেলার
স্টাফ রিপোর্টার
১০ জুন (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
