বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি তার নতুন সিনেমার প্রচারণায় এসে নিজের ক্যারিয়ারের লড়াইয়ের গল্প জানিয়েছেন।
তিনি বলেন, ২০০৭-০৮ সালে একাধিক সফল সিনেমা উপহার দিলেও নতুন কাজের প্রস্তাব পাচ্ছিলাম না। তখন টিকে থাকার জন্য বাধ্য হয়ে ‘ধামাল’ ও ‘রাস্কেলস’ এর মতো ছবিতে অভিনয় করি। যা আমার মেধা ও বুদ্ধিমত্তার চেয়ে নিচু স্তরের। কিন্তু টিকে থাকার জন্য তখন আপস করতে হয়েছিল।
