কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন আশ্রায়ণ বিওপি’র টহলদল সোমবার দিবাগত রাত ১ টায় সীমান্ত সংলগ্ন ঠোটারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজার গাছ উদ্ধার করে।
এ ছাড়াও কাজিপুর বিওপি’র টহলদল কাজিপুর মণ্ডলপাড়া এলকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল মদ উদ্ধার করেছে।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক সিজার মূল্য ৩২ হাজার ৭৫০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
