ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছামিয়া একই ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে। পারিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ছামিয়া তার নানার বাড়ি লোপাড়ায় বেড়াতে গিয়েছিল। পরে সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের কাছে খেলা করছিল।
এ সময় অজান্তেই ছামিয়া পুকুরের পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় না দেখে পরিবার ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নানার বাড়িতে বেড়াতে এসে এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
