নিউ ইয়র্কে ডা. ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির মতবিনিময়

নিউ ইয়র্কে ডা. ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির মতবিনিময়

ফন্ট সাইজ:

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই জুন সন্ধ্যায় নিউ ইয়র্কের নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটালের পরিচালক ডা. মজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলোওয়াত করেন ফোরামের সাবেক সভাপতি নাছিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পায়। পরবর্তীতে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়।

তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই তার এই যুক্তরাষ্ট্র সফর। প্রবাসে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কীভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে কাজে লাগানো যায়, বর্তমান সরকার সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে। একই সঙ্গে তিনি প্রবাসীদের সরকারের পাশে থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, গত ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকেছে। তারা ওয়াশিংটন হোয়াইট হাউস থেকে শুরু করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান রেখেছিল। তিনি এই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে একটি শক্তিশালী 'যুক্তরাষ্ট্র বিএনপি' গঠনের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন যে, যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়নে যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিতে এবং তার দিকনির্দেশনা পালনে সর্বদা প্রস্তুত।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আলহাজ্ব মুক্তিযোদ্ধা বাবর আলী, সায়েদুল হক, ডা. শামীম দেওয়ান, গিয়াস উদ্দিন, আক্তার হোসেন বাদল, মাকসুদ চৌধুরী, এম এ বাতিন, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সৈয়দা মাহমুদা শিরিন, ভিপি মো. আলমগির খান, এটিএম হেলালুর রহমান, জামালুর রহমান চৌধুরী, কাজী আমিনুল ইসলাম স্বপন, তারেক চৌধুরী দিপু, মো. বাচ্চু মিয়া, সালেহ আহমেদ মানিক, রাশেদ রহমান, ফরহাদ হোসেন মৃধা, ফয়েজ আহমেদ, মাহমুদুল হক দুলাল, মুস্তাফিজুর রহমান প্রিন্স, খলিলুর রহমান, রিপন, মো. মনির উদ্দিন, মইন আহমেদ, সারওয়ার, নূরুল ইসলাম, জাহিদ হাসান সুমন, সাদ্দাম হোসেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন