ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা

ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা

ফন্ট সাইজ:

দক্ষিণ লেবাননের দিকে এগোতে থাকা ইসরাইলি বাহিনীর ওপর রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই দাবি করেছে। খবর বিবিসির।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেয়া এক আপডেটে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনী বায়্যাদা শহর থেকে বায়ত আল-সাইয়দ এর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। কিন্তু ধারাবাহিক রকেট হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

এই সংঘাত নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইল। তবে দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে।

তাদের ভাষ্যমতে, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর হামলা বন্ধ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।
এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় মঙ্গলবার অন্তত ১৪ জন নিহত হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন