১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা

ফন্ট সাইজ:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আগে বোলিং করে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে থামালো বাংলাদেশ। লক্ষ্যটা আরো ছোট হতে পারতো। ১১২ রানে ৯ উইকেট চলে পড়ে যায় আইরিশদের। শেষ উইকেট জুটিতে ১৪ বলে ৩১ রান তোলে তারা। ৮ বলে ২১ রানের ক্যামিও খেলেন এভা ক্যানিং। টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার আয়ারল্যান্ডের ইনিংসের শেষ ওভারে ২১ রান হজম করেন।

ইংল্যান্ডের লাফবরার হাসলেগ্রেভ গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে টস জিতে আয়ারল্যান্ড নারী দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং করে টাইগ্রেসরা। বিশেষ করে পেসার মারুফা আক্তার ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। স্পিনার সানজিদা আক্তার মেঘলা নেন ৩ উইকেট।একপর্যায়ে ১৭.৪ ওভারে ১১২ রানেই ৯ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। তবে শেষ ওভারে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের ওপর চড়াও হন আইরিশ ব্যাটার আভা ক্যানিং।

নাহিদার করা ২০তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ব্যাক-টু-ব্যাক দুটি ছক্কা মারেন ক্যানিং। পরের বলে মারেন একটি চার। শেষ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে আভা ক্যানিং মাত্র ৮ বলে ২১ রান (১টি চার ও ২টি ছক্কা) এবং ক্রিস্টিনা কোল্টার রেইলি ১৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারের ওই ২১ রানের ওপর ভর করেই আয়ারল্যান্ড নারী দল ২০ ওভারে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন