ব্যাংকিং খাতে সুশাসন: ৫ ইসলামী ব্যাংক একীভূত, আমানত সুরক্ষা বেড়ে ২ লাখ

সংসদে অর্থমন্ত্রী

ব্যাংকিং খাতে সুশাসন: ৫ ইসলামী ব্যাংক একীভূত, আমানত সুরক্ষা বেড়ে ২ লাখ

ফন্ট সাইজ:

‘ব্যাংকিং খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং সুশাসন নিশ্চিতে নানামুখী কঠোর ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের পাঁচটি সমস্যাপীড়িত ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে। একইসঙ্গে আমানতকারীদের আস্থা ফেরাতে বীমার (সুরক্ষিত আমানত) পরিমাণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে।’ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। লুৎফর রহমান জানতে চেয়েছিলেন, ব্যাংকিং খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না; করলে তা কী? অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘ব্যাংকিং খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রেজল্যুশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। যার আইনি ভিত্তি হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ কার্যকর করা হয়েছে।

এই কাঠামোর আওতায় পাঁচটি সমস্যাপীড়িত ইসলামি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে, যা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।’’ তিনি আরও জানান, ‘আমানত সুরক্ষা আইন ২০২৬’-এর মাধ্যমে আমানতকারীদের সুরক্ষিত আমানতের পরিমাণ সর্বোচ্চ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। ফাইন্যান্স কোম্পানিগুলোর আমানতকারীরা আগে এই সুরক্ষার বাইরে থাকলেও বর্তমানে তাদেরও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলাপি ঋণ আদায় এবং ঋণশৃঙ্খলা ফেরাতে গৃহীত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন মন্ত্রী।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন