আইপিও-র আবেদন করল ওপেনএআই

আইপিও-র আবেদন করল ওপেনএআই

ফন্ট সাইজ:

শেয়ার বাজারে পা রাখার দৌড়ে এবার শামিল হলো চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের পথ অনুসরণ করে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এ খবর দিয়েছে রয়টার্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কারের এই সময়ে বিনিয়োগকারীদের আগ্রহকে কাজে লাগাতেই টেক জায়ান্টগুলোর মধ্যে বাজারে আসার এই হিড়িক পড়েছে।

গত সোমবার এক বিবৃতিতে ওপেনএআই এই আইপিও আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে শেয়ারের আকার, মূল্য বা সময়সীমা সম্পর্কে এখনো কিছু জানায়নি তারা। বিবৃতিতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আমাদের কিছু কাজ বাকি আছে। তাই চূড়ান্তভাবে বাজারে আসতে কিছুটা সময় লাগতে পারে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা জায়ান্টটি শেয়ার বাজারে অভিষেকের মাধ্যমে তাদের বাজারমূল্য ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই আইপিও বাজারে আসতে পারে। ওপেনএআই-এর এই পদক্ষেপের ফলে বিশ্ব শেয়ার বাজারে দ্রুততম সময়ে তিনটি ট্রিলিয়ন ডলার মূল্যায়নের প্রতিষ্ঠানের অভিষেক ঘটতে যাচ্ছে। বিগত ১০ বছরের মধ্যে উচ্চ প্রবৃদ্ধির প্রযুক্তি খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে এটি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন