লেবাননের টায়র শহর ছাড়ার নির্দেশ ইসরাইলের

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা

লেবাননের টায়র শহর ছাড়ার নির্দেশ ইসরাইলের

ফন্ট সাইজ:

ইরানের পক্ষ থেকে নতুন করে আর কোনো হামলা না চালানোর ঘোষণার পরদিনই লেবাননের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর টায়র খালি করার জরুরি নির্দেশ জারি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননের এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ শহরটিতে বড় ধরনের হামলার আশঙ্কায় বাসিন্দাদের অবিলম্বে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করেই ইসরাইল এই পদক্ষেপ নিল। এর আগে তেহরান জানিয়েছিল, তারা ইসরাইলের ওপর হামলা বন্ধ করবে। তবে শর্ত হিসেবে তারা বলেছিল ইসরাইলি বাহিনীকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চলে বোমাবর্ষণ বন্ধ করতে হবে। তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দিয়েছিল ইরান।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের নাজুক যুদ্ধবিরতির পর এই প্রথম গত রবিবারে ইসরাইল অভিমুখে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন