উদ্বোধনী জুটিতে দ্রুতই ফিরে যান সাইফ হাসান (৫)। পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৬ রানের জুটি বাঁধেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ফিফটি ছুঁয়ে ৪৪ বলে ৫৪ রানের ইনিংসে ফেরেন এ বাঁহাতি ব্যাটার। তিনে নামা লিটন দাস (৭) সাজঘরের পথ ধরেন দ্রুতই। দলীয় দেড়শ ছোঁয়ার আগে ব্যক্তিগত ৬৭ রানে ফিরে যান শান্ত। পঞ্চম উইকেটের জুটিতে ক্রিজে আছেন তাওহীদ হৃদয় ও ৪ বছর পর সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন।
২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬২ রান।
