কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী জিহাদ (১৫) এবং অপর ট্রাকের চালক ও সহকারীসহ মোট তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তার সহকারী জিহাদ। ভোরে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ট্রাকচালক সজীব ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সহকারী জিহাদ গুরুতর আহত হন। এছাড়া অপর ট্রাকের চালক ও সহকারীও আহত হন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন