যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবল। এই খেলার সবচেয়ে জনপ্রিয় আসর ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) ফাইনালে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময় তীব্র দুয়োধ্বনির মুখোমুখি হতে হয়েছে তাকে। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজিত এই খেলায় দর্শকরা ট্রাম্পকে কটূ বাক্যবাণে জর্জরিত করে। ইরানযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বেশ চাপে। এতে ট্রাম্পের উপর ক্ষিপ্ত মার্কিন নাগরিকরা।
বার্তা সংস্থা এপির মতে এবং ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, একটি এক্সিকিউটিভ স্যুটে দাঁড়িয়ে ট্র্র্রাম্প খেলা দেখছেন। খেলার শুরুতে জাতীয় সংগীত বাজানোর সময় টিভি পর্দায় ট্রাম্পকে দেখানো হয়। ম্যাচের বিভিন্ন সময়েই দর্শকরা তাকে দুয়ো (বু) দেন। অধিকাংশ মার্কিনি মনে করে ট্রাম্পের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং তাদের জীবন যাত্রায় এর প্রভাব পড়েছে।
