এআই দিয়ে হবে অধ্যক্ষ, প্রধান শিক্ষকদের ভাইভা

ফন্ট সাইজ:

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার চূড়ান্ত ফলের জন্য নিয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভাইভা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তবে কী উপায়ে হবে, তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা এআই পদ্ধতিতে নেয়ার চেষ্টা করছি। আমরা ভাবছি ভাইভায় যে প্রার্থী ফেল করবেন, সেটাও ফেল। শিক্ষামন্ত্রী জানান, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তবে প্রযুক্তিনির্ভর এই প্রক্রিয়া চালুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

এই পরীক্ষা নিয়ে নানাবিধ ত্রুটি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষা বাতিলেরও আলোচনা রয়েছে। মন্ত্রণালয় চায় যোগ্য ব্যক্তিদেরই নিয়োগ দিতে। কোনো ধরনের সুবিধা নিয়ে যদি কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, তা ধরতেই এআই দিয়ে পরীক্ষা নেয়া হবে। তথ্যমতে, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের জন্য প্রায় ৫৩ হাজার প্রার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে প্রায় ১৫ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে এ পদে ১১ হাজার ১৫০টি শূন্য পদ রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন