রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে আটক ২১

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি শহরে গত রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাসহ অন্তত ২১ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার মো. জসিম উদ্দিন জানান, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় পুরো শহর জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে রাত সোয়া ১১টা পর্যন্ত অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে যুবলীগ নেতা জসিম, বাবু ত্রিপুরা এবং নরেশ মজুমদার ও পৌর আওয়ামী লীগ নেতা পিন্টুকে ডেভিল হান্ট সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া কিশোর গ্যাং কার্যক্রম, জুয়া এবং মাদক কেনাবেচার অভিযোগে আরও ১৭ জনকে আটক করে থানায় নেয়া হয়েছে। কোতোয়ালি থানার অফিসার মো. জসিম উদ্দিন বলেন, অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন