জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নিপু উপজেলার বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে ও তিনি মাদকাসক্ত ছিলেন।
জানা গেছে, গতকাল দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামাইরা বিলে একটি সেচ পাম্পের পিডিবি’র এসটি খুঁটির বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে সেখানে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
