নেত্রকোণার কলমাকান্দায় পানিতে ডুবে সাদিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার রাহাত আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ পরিবারের লোকজন তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যু
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
৯ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
