কেন্দুয়ায় ইসলামী আন্দোলন ছেড়ে জমিয়তে উলামায়ে ইসলামে ১০ নেতার যোগদান

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ১০ নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেছেন। রোববার সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় নবাগত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তারা পদত্যাগ করেন। সদ্য যোগদানকারীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন, ইসলামী আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জামালুদ্দীন মাহমুদ, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক, পৌর শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক কারী আব্দুল কাদির। এ ছাড়াও হাফেজ এমদাদুল হক, হাফেজ আসাদুজ্জামান মারুফ, হাফেজ ফয়জুর রহমান, হাফেজ উসমান গনি, মোহাম্মদ সুধীন মিয়া, হাফেজ শাহ আলম এবং মাওলানা আনসারুল হক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন।

এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও অপসারিত ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশীদ তালুকদার ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আলী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদানকারীরা বলেন, দলের দায়িত্বশীলদের আচার-আচরণে অতিষ্ঠ হয়ে দল ত্যাগ করেছি। ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জমিয়তে উলামায়ে ইসলামের পতাকাতলে থেকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন