চাটখিলে ৪ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের মৃত শফি উল্যাহর ছেলে ইমরান হোসেন (৩০), নোয়াখলা গ্রামের মফিজ উল্লার ছেলে শাহাদাত হোসেন রাফি (২৭), সুন্দরপুর গ্রামের নূর নবীর ছেলে মো. নূর আলম নয়ন (৪০) ও বারইপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফয়সাল আল মামুন (৩০)। এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ জানান, সুধারাম থানার একটি মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন