ধুনটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

ফন্ট সাইজ:

বগুড়ার ধুনট উপজেলায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ধুনট হাসপাতাল সড়কে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল কারিম, গ্রাহক নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মোজাফ্ফর আলী। বক্তারা ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানসহ সব পর্ষদ সদস্যদের পদত্যাগ দাবি করেছেন। এছাড়াও তারা এস. আলমকে ফিরিয়ে এনে বিচার এবং পাচার করা অর্থ ফেরত আনার দাবি জানান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন