সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তৈয়বনগরে (বাউরঘরিয়া) তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল তৈয়বনগর বাউরঘরিয়া সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সুজনের জেলা সভাপতি ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশন সভাপতি ডা. ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক মু. ইমাদ উদ দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি লিডার, সমাজসেবক ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মো. মশাহিদুর রহমান, প্রেস ক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, বিএনপি নেতা সৈয়দ মমশাদ আহমদ, তাজুল ইসলাম তাজু, জুনেল আহমদ, আব্দাল আহমেদ, আব্দুর রহমান আশিক, তরুণ সমাজসেবক সায়েম রহমান, সাংবাদিক মো. শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানি পড়া ৪০ রোগী বাছাই করা এবং ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশন প্রতি বছরই গরিব ও অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চক্ষু শিবির, শিক্ষাবৃত্তি, খাদ্যদ্রব্য বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করে থাকেন।
মৌলভীবাজারে ফ্রি চক্ষু ক্যাম্প
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৯ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
