চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাকলিয়া থানা। জানানো হয়, ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার মনিরকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় অভিযুক্তকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ‘বিসমিল্লাহ ম্যানশন’ ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে হাসপাতালে পাঠায় এবং অভিযুক্তকে সরিয়ে নেয়ার চেষ্টা করে। তবে বিক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে তাকে নিজেদের হাতে তুলে দেয়ার দাবি জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে কয়েক দফায় টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিদ্যুৎ বন্ধ রেখে অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে থানায় নেওয়া হয়। এ সময় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটে।

ট্যাগসমূহ:

ফয়েজ আহমদ

১৭ দিন আগে

অপরাধীকে পুলিশের পোশাক পরিয়ে নেওয়ার মানে অপরাধীকে নিরাপদে সরিয়ে নেওয়া।
I want the murderer's funeral first.

মন্তব্য করুন