ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলোর সময়সূচি ও ইমামতির দায়িত্বে থাকা আলেমদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বৃহস্পতিবার ইফার পক্ষ থেকে জানানো হয়, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়া চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

ইফা জানিয়েছে, বিভিন্ন জামাতে তাদের দায়িত্বশীল আলেমরা ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন। নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। এদিকে ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ইফা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন