মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ

ফন্ট সাইজ:

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ৭টি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ বৈঠক হয়। এই ৭টি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিসভা বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জাপান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত Transfer of Defense. Equipment and Technology শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, International Big Cat Alliance (IBCA) হলো একটি বৈশ্বিক জোট, যা ২০২৩ সালের এপ্রিল মাসে Tiger, Lion, Leopard, Snow Leopard. Puma, Jaguar and Cheetah এই ৭টি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ২৪টি জাতিসংঘ সদস্যভুক্ত দেশ IBCA-এর সদস্য।

IBCA-Gi Framework Agreement-এর মূল্য উদ্দেশ্য হলো সদস্যভুক্ত দেশসমূহের Big Cat-এর আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের হোম কান্ট্রি হওয়ায় সুন্দরবনের ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিবেচনায় উক্ত Framework Agreement on the Establishment of the International Big Cat Alliance (IBCA) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

Global Compact for Safe, Orderly and Regular Migration (GCM) বাস্তবায়নের লক্ষ্যে খসড়া GCM-NAP (২০২৬-২০৩০) বৈঠকে অনুমোদন করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, বৈঠকে বিশ্বে নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে ২০১৮ সালে জাতিসংঘে Global Compact for Safe, Orderly and Regular Migration (GCM) গৃহীত হয়। বাংলাদেশসহ ১৬৪টি রাষ্ট্র GCM পক্ষভুক্ত হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশ নেতৃত্ব দিয়ে আসছে এবং GCM ধারণার প্রবক্তাও বাংলাদেশ। এই ভূমিকার স্বীকৃতিস্বরূপ International Organization for Migration (IOM) ২০২০ সালে বাংলাদেশকে GCM Champion Country হিসেবে তালিকাভুক্ত করে।

বাংলাদেশ GCM-এর Objective Ges Action Plan বাস্তবায়নকল্পে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে International Organization for Migration (IOM)-এর সহযোগিতায় ২০২৬-২০৩০ মেয়াদকালের জন্য খসড়া National Action Plan (GCM-NAP) প্রণয়ন করা হয়, যা মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন