অঞ্চলের বাইরেও যুদ্ধ ছড়িয়ে পড়বে, ইরানের হুঙ্কার

অঞ্চলের বাইরেও যুদ্ধ ছড়িয়ে পড়বে, ইরানের হুঙ্কার

ফন্ট সাইজ:

আলোচনা ও শান্তি চুক্তি নিয়ে অচলাবস্তার মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি বার্তা দিয়েই যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে উদ্দেশ করে কড়া সতর্কবার্তা দিয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে সেই যুদ্ধ অঞ্চল ছাড়িয়ে বিস্তৃত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি কর্মকর্তাদের তেহরানের ওপর পুনরায় হামলার হুমকির প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে যাবে এবং আমাদের বিধ্বংসী আঘাত আপনাদের এমন স্থানে কালো মাটিতে ফেলে দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি।

এ ছাড়া তেহরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করার আশঙ্কা নিয়ে ট্রাম্পের হুমকির বক্তব্যের প্রতিক্রিয়ায় এক্স নেটওয়ার্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লিখেছেন, আমরা যে শিক্ষা পেয়েছি এবং যে জ্ঞান অর্জন করেছি, তাতে নিশ্চিন্ত থাকুন-যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন আরও অনেক বেশি চমক নিয়ে আসবে।

এর আগে গতকাল ট্রাম্প বলেন, ইরানের ওপর আরেকটি সামরিক হামলার প্রস্তুতির ঠিকআগে মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে তিনি সেই হামলা বাতিল করার নির্দেশ দেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন