সিলেট টেস্টের চতুর্থ দিন শুরুর দিকেই দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে কিছুটা চাপে ফেলে দেয় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটের জুটিতে শক্ত লড়াইয়ের আশা জাগাচ্ছেন অধিনায়ক শান মাসুদ (৪১*) ও বাবর আজম (২৪*)। দুজনই ব্যাট করছেন ওয়ানডে মেজাজে। তৃতীয় উইকেটের জুটিতে দুজন মিলে যোগ করেছেন ৬১ বলে ৬০ রান। তাতে ২৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। সিলেট টেস্ট জিতে সিরিজ ড্র করতে চাইলে আরও ৩৩৬ রান করতে হবে সফরকারীদের। আর ঘরের মাঠে বাবর আজমদের হোয়াইটওয়াশ করতে চাইলে বাংলাদেশের দরকার বাকি ৮ উইকেট।
দলীয় শতরান ছুঁয়ে লাঞ্চে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
খেলা
২১ দিন আগে
১৯ মে (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ১০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
