পাহাড়সম লক্ষ্য নিয়ে তৃতীয় দিন শুরু পাকিস্তানের

পাহাড়সম লক্ষ্য নিয়ে তৃতীয় দিন শুরু পাকিস্তানের

ফন্ট সাইজ:

ঢাকা টেস্টে পাকিস্তানের দুই ইনিংসের সংগ্রহ ছিল যথাক্রমে ৩৮৬ ও ১৬৩। চলমান সিলেট টেস্টের প্রথম ইনিংসে সফরকারীরা অলআউট হয় ২৩২ রানে। সেই পাকিস্তানকে জিততে হলে এবার করতে হবে ৪৩৭ রান। কোনো উইকেট না হারিয়ে রানের খাতা না খুলে তৃতীয় দিন শুরু করলো পাকিস্তান।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন গতকাল পুরোটা দিন ব্যাটিং করে বাংলাদেশ। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে মুশফিকুর রহীম থামেন ব্যক্তিগত ১৩৭ রানে। লিটন দাসের ব্যাট থেকে আসে ৬৯ রান। একদম পড়ন্ত বেলায় ৩৯০ রানে অলআউট হয় বাংলাদেশ। তাতে টাইগারদের লিড দাঁড়ায় পাহাড়সম। হোয়াইটওয়াশ এড়াতে চাইলে দুইদিন ক্রিজে টিকে থাকতে হবে পাকিস্তানকে। আর জিততে বাংলাদেশের চাই ১০ উইকেট। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন