সিলেট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫৩ ওভারে ৪ উইকেটে ২০৩ রান। তাতে বাংলাদেশের লিড ২৪৯ রানের। ঘোষণা হয়েছে লাঞ্চ। পঞ্চম উইকেটের জুটিতে ভিত গেড়েছেন মুশফিকুর রহীম (৩৮*) ও লিটন দাস (৪৮*)। দুজন মিলে যোগ করেছেন ৮৮ রান।
১৫৬ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের প্রথম সেশন শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিক। ব্যক্তিগত ১৫ রানে দ্রুতই ফিরে যান টাইগার অধিনায়ক। এরপরই লিটনের সঙ্গে শক্ত জুটি বেঁধেছেন মুশফিক। নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২৩২।
আরও পড়ুন:
মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
