চীনের সঙ্গে সম্পর্ক তদারকিতে ইরানের প্রধান মধ্যস্থতাকারী গালিবাফ

চীনের সঙ্গে সম্পর্ক তদারকিতে ইরানের প্রধান মধ্যস্থতাকারী গালিবাফ

ফন্ট সাইজ:

চীনের সঙ্গে সম্পর্ক তদারকির দায়িত্বে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে দায়িত্ব দিয়েছে ইরান। বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে এএফপি। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যেসব আলোচনা হয়েছে বা হচ্ছে তাতে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছেন গালিবাফ। তাকে এ দায়িত্ব দেয়ার প্রস্তাব তোলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তা অনুমোদন করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।  ইরান ও চীনের মধ্যে নানাবিধ খাতে সম্পর্কের সমন্বয় করবেন তিনি। বার্তা সংস্থা ফার্স বলছে, প্রয়াত নিরাপত্তা প্রধান আলি লারিজানি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত হন ১৭ই মার্চ। তিনিও ওই একই দায়িত্ব পালন করেছেন। চীনের সঙ্গে সমঝোতাকে এগিয়ে নেয়া দেখাশোনা করতেন তিনি। ২০২১ সালে ২৫ বছরের সহযোগিতা চুক্তিতে তিনি নেতৃত্ব দেন। ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম রাউন্ড উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক হয় ইরানের। সেখানে কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে আবির্ভাব ঘটে গালিবাফের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন