টেলিভিশন কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি নেয়া যাবে না

অ্যাটকোর বিজ্ঞপ্তি

টেলিভিশন কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি নেয়া যাবে না

ফন্ট সাইজ:

নিজ কর্মস্থল থেকে কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন এসোসিয়েসন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো। একই সঙ্গে অন্য কোনো টেলিভিশনের যোগদানের পূর্বে সর্বশেষ নিজ কর্মস্থল থেকে অনাপত্তিপত্র নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে অবশ্যই বর্তমান কোম্পনি থেকে অনাপত্তি বা ছাড়পত্র গ্রহণ করতে হবে।

অনাপত্তিপত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। কেউ এমন করলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

মিলন আজাদ

২২ দিন আগে

যত রকম মালিক সমিতি বাংলাদেশে আছে এরা চরম ক্ষতি করে যাচ্ছে সর্বক্ষেত্রে জনগণ বিভিন্ন সুফল থেকে বন্চিত হচ্ছে।
টিভি মালিকদের এই সিদ্ধান্ত বাজে সিদ্ধান্ত।

মিলন আজাদ

২২ দিন আগে

বাজো সিদ্ধান্ত।

Nadim Ahammed

২৩ দিন আগে

পূর্বের কোম্পানির সাথে যাতে কোনো আইনি জটিলতা বা বকেয়া নিয়ে সমস্যা না হয়, তা নিশ্চিত করা।

মন্তব্য করুন