প্রথম সেশনে ৪ উইকেট, চালকের আসনে বাংলাদেশ

প্রথম সেশনে ৪ উইকেট, চালকের আসনে বাংলাদেশ

ফন্ট সাইজ:

প্রথম ইনিংসে দলীয় শতরান যোগ করার আগেই চার-চারটি উইকেট নেই পাকিস্তানের। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬ রান পাকিস্তানের। ঘোষণা করা হয়েছে লাঞ্চ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৭৮, পাকিস্তান পিছিয়ে ১৮২ রানে।

সকাল থেকে কোনো জুটিকে ৪০ রানও ছুঁতে দেয়নি টাইগাররা। সর্বোচ্চ ৩৮ রান আসে অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের তৃতীয় উইকেটের জুটি থেকে। সেখান থেকে এক প্রান্ত আগলে আছেন বাবর (৩৭*)। তাকে সঙ্গ দিচ্ছেন ছয়ে নামা সালমান আগা (৬*)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন