আরেকটি হতাশার রাত রোনালদোর

আরেকটি হতাশার রাত রোনালদোর

ফন্ট সাইজ:

মরুর বুকে সাম্রাজ্য বিস্তার করতে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে একের পর এক ট্রফি হাতছাড়ার হতাশা কিছুতেই শেষ হচ্ছে না এ পর্তুগিজ মহাতারকার। এশিয়ান ফুটবলের দ্বিতীয় সারির মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু-এর ফাইনালেও আরেকটি হতাশার রাত দেখলো আল-নাসর। জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে ট্রফি খোয়ালো রিয়াদভিত্তিক ক্লাবটি। আর সেই সঙ্গে সিআরসেভেনের অফিশিয়াল ক্লাব ট্রফির খরা গিয়ে ঠেকলো পাঁচ বছরে।

২০২১-এ জুভেন্টাসের হয়ে ইতালিয়ান কাপ শিরোপা উঁচিয়ে ধরেন রোনালদো। এরপর থেকে পর্তুগিজ ফরোয়ার্ডের শোকেসে আর কোনো অফিশিয়াল ক্লাব ট্রফি যোগ হয়নি। ২০২৩ সালের জানুয়ারিতে কোটি টাকার চুক্তিতে আল নাসরে যোগ দেয়ার পর থেকে এ পর্যন্ত রেকর্ড ১৪টি অফিশিয়াল টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাকে। এর মধ্যে রয়েছে তিনটি সৌদি প্রো লীগ, চারটি কিংস কাপ, চারটি সৌদি সুপার কাপ এবং তিনটি মহাদেশীয় টুর্নামেন্ট। দুঃখের বিষয়, এর মধ্যে পাঁচ-পাঁচটি ফাইনালে রানার্স-আপ হয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন