স্পন্সরহীন জাতীয় অ্যাথলেটিক্স শুরু আজ

ফন্ট সাইজ:

প্রায় দেড় বছর হতে চললো অ্যাথলেটিক্সের বর্তমান এডহক কমিটির। এর মধ্যে দুটি জাতীয় সিনিয়র চ্যাম্পিয়নশিপ, একটি জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং একটি সামার অ্যাথলেটিক্স মিটও করেছে। সবগুলোই ছিল বেসরকারি পৃষ্ঠপোষকতায়। কেবল আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের ওপর নির্ভর করেই তাদের চলতে হচ্ছে। বিষয়টি স্বীকারও করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

গতকাল জাতীয় সিনিয়র মিটের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চারটি মিট আমাদেরকে করতে হয়েছে স্পন্সর ছাড়াই। মূলত আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থেই করতে হয়েছে।’ আজ শুরু হচ্ছে জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে পুরুষ ও নারী দুই বিভাগে ৪০ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। যার মধ্যে পুরুষদের ২২টি ও মেয়েদের ১৮টি ইভেন্ট রয়েছে।

মাদার অব গেমস খ্যাত অ্যাথলেটিক্সের প্রথম দিনেই আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হবে। ম্যারাথন হবে পূর্বাচলের ৩০০ ফিটে। জাতীয় স্টেডিয়ামের মাঠে সংস্কার কাজ চলায় সব থ্রো ইভেন্ট হবে আর্মি স্টেডিয়ামে। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীরা যথাক্রমে পাঁচ, তিন ও দুই হাজার টাকা করে পাবে। এছাড়া রেকর্ডধারী অ্যাথলেটরা পাবেন ২০ হাজার টাকা করে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন